পূর্ব বঙ্গের ঐতিয্যকে বজায় রেখে সেই ৫০০ বছরের নিয়ম-রীতি মেনে আজও আনন্দ ও উল্লাসের সাথে দোল পূর্নিমা উপলক্ষে পাড়া পরিক্রমা করা হয়। এদিন পাড়ার সব বয়সের লোকেরা এক সাথে মিলে রাধা কৃষ্ণের মূর্তি পালকিতে করে গোটা পাড়া পরিক্রমা করে। শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার বুড়ী পুকুর পাল পাড়ায় দোল উৎসবে মাতলো এলাকাবাসী।
জানা গিয়েছে, বসন্ত উৎসবের এক দিন আগে থেকে বুড়ী পুকুর পালপাড়া এলাকায় রূপ পালের বাড়িতে চলে দোল উৎসব তিন দিন ধরে চলে আনন্দ। তিন দিনের দিন রাত্রিতে রাধাকৃষ্ণ ঠাকুরকে পালকি করে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চলে পূজো ও রঙ খেলায়। তাতে এলাকা বাসীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উল্লাস। আট থেকে আশি সব বয়সের লোকেরা মেতে উঠে আনন্দে। সেই আনন্দে রাত্রিতে চলে আবির খেলা ও গান এবং তার সঙ্গে নাচ। তার পরে পাড়া ঘুরে এসে বির্ষজন দেওয়া হয় রাধাকৃষ্ণের মূর্তিকে। আজ থাকছে নড় নারায়ন সেবা।
ভক্ত চিরূপ পাল জানান, ৫০০ বছরের নিয়ম-রীতি মেনে আজও আনন্দ ও উল্লাসে মেতে উঠেছেন তারা।